বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কি ভারতে জন্মগ্রহণ করেছিলেন?

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভারতে জন্মগ্রহণ করেছিলেন।


তিনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও মুসলিম বিশ্বের ২য় মহিলা প্রধানমন্ত্রী।


আসুন ওনার সংক্ষিপ্ত জীবনী জেনে আসি।


বেগম খালেদা জিয়ার জন্মগত নাম "খালেদা খানম পুতুল"। তিনি ১৫ ই আগস্ট ১৯৪৫ (জন্ম তারিখ নিয়ে বিতর্ক আছে) সালে ব্রিটিশ ভারতের অবিভক্ত দিনাজপুর জেলায় জন্মগ্রহণ করেন।এটি বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় অবস্থিত। দেশভাগের পর তিনি পরিবারসহ বাংলাদেশে চলে আসেন।বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করছেন।উনার স্বামী ছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান।



তিনি ১৯৯১-১৯৯৬ ও ২০০১-২০০৬ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন।এছাড়া ১৯৯৬-২০০১ ও ২০০৯-২০১৪ এই দুই মেয়াদে প্রধান বিরোধী দলীয় নেতা ছিলেন।বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন আজ অবধি।



মন্তব্যসমূহ